আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রাঙ্গুনিয়ায় আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৩জুন) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মারমা’র সভাপতিতে ¡অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মুহাম্মদ মিনহাজুর রহমান, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মুহাম্মদ শহীদ উল্লাহ,ইউনিয়ন আনসার কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেত্রীবৃন্দ। বৃক্ষরোপণ শেষে ইউনিয়ন দলনেতা দলনেত্রী এবং আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মারমা বলেন, সারা বাংলাদেশের ৬৮হাজার গ্রামে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট আশরাফ হোসেন ছিদ্দিক স্যারের নির্দেশনার আলোকে রাঙ্গুনিয়া উপজেলার ১৭০টি গ্রামের জন্য দুটি করে মোট ৩৪০টি ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।এই বৃক্ষ ভবিষ্যতে আমাদের দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ