আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রাঙ্গুনিয়ার মরিয়মনগরে ফ্রি চিকিৎসা ক্যাম্প

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গৃুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাখালী প্রাইমারি হেল্থ কেয়ার সেন্টারে ফ্রি চিকিৎসা ও খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে চিকিৎসা সেবা ছাড়া ১২ শিশুকে খৎনা করা হয়। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার মো. ইসমাইল হুসাইনের পরিচালনায় চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক হাজী আবদুস সবুর, হাজী মো. ইদ্রিস, জালাল উদ্দিন, ইউপি সদস্য রেজাউল করিম, সমাজসেবক হাফেজ উদ্দিন, মাওলানা আবদুল কুদ্দুস, প্রবাসী আরিফুল ইসলাম, আবু বক্কর, জাহাঙ্গীর আলম প্রমুখ। উল্লেখ্য কাটাখালী প্রাইমারি হেল্থ কেয়ার সেন্টারে গত ৫ মাসে ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়া এই সেন্টারে ফ্রি নেবুলাইজ ও অক্সিজেন সেবা দেয়া হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ