মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
গত (২৩ ডিসেম্বর)বুধবার দুপুর পৌনে একটার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মুরাদনগর আহাম্মদ খলিল মেম্বার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘর বাড়ি কাপড় চোপড় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো মাঝে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ’র পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২ বান করে ঢেউটিন ও নগদ ২ হাজার টাকার অনুদান দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আসলাম খাঁন মাষ্টার, উপজেলা আ.লীগ নেতা আকতার হোসেন খাঁন, আরিফুল ইসলাম চৌধুরী, যুববলীগের সহ সভাপতি বি কে লিটন,ওয়ার্ড কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ নেতা সোহেল প্রমুখ।