আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রাঙ্গামাটি জেলায় মাল্টা চাষে কৃষকদের আগ্রহ বেড়ে চলেছে

 

শাহ আলম রাঙ্গামাটি :

রাঙ্গামাটিতে অন্যান্য কৃষি ফসলের পাশাপাশি সুস্বাদু পুষ্টিকর খাবার রসালো ফল মাল্টা চাষে লাভবান হচ্ছে চাষীরা।এজন্য রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় মাল্টা চাষের প্রতি আগ্রহ বেড়েছে চাষীদের।এখানকার আবহাওয়া অনুকূলে থাকায় মালটার আবাদ ভালো হয়েছে এবং দাম ভালো পাওয়ায় সুস্বাদু পুষ্টিকর ফল মাল্টা চাষে আগ্রহী হয়েছেন চাষীরা। রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে জানা যায় রাঙ্গামাটি জেলায় মোট ২১০ হেক্টর জমিতে বাড়ি-১ মালটা আবাদ করা হয়েছে। এরমধ্যে মাল্টা গাছে ফলন হয়েছে ১০৮ হেক্টর জমিতে। নানিয়ারচর ২০ হেক্টর, কাউখালী ১০ হেক্টর, বরকল ১২ হেক্টর, জুরাছড়ি ৫ হেক্টর, লংগদু ১৮ হেক্টর, বাঘাইছড়ি ১১ হেক্টর, কাপ্তাই ১৪ হেক্টর, রাজস্থলী হেক্টর, বিলাইছড়ি উপজেলায় ৪ হেক্টর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ