ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি:
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ডিবেটিং সোসাইটি (নিটারডিএস) ১৬তম ব্যাচের নতুন সদস্যদের স্বাগত জানাতে আয়োজন করে এক রম্য বিতর্ক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট, ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক ড. আশেকুর রহমান রানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটার ডিবেটিং সোসাইটির মডারেটর রায়হান আহমেদ জয় এবং কো-মডারেটর শাকিলা শফিক।
“প্রথম বর্ষে প্রেম জমে, চতুর্থ বর্ষে প্রেম কমে” শীর্ষক এই মোশন-এ বিতর্কে অংশগ্রহণ করে নিটার ডিবেটিং সোসাইটির প্রবীণ সদস্যবৃন্দ । প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল পরিবেশের মধ্যে নিয়ে নবীনদের বিতর্কের প্রতি আকৃষ্ট করে তোলে নিটার ডিবেটিং সোসাইটি।
রম্য বিতর্কে সরকারি দলের সদস্য ছিলেন আব্দুল্লাহ মিয়া, মায়মুনা তানজুম অর্ণি এবং সাদমান সাকিব সাদ। অপরদিকে বিরোধী দলের সদস্য ছিলেন সূচনা দাস, তাহসিনা সুলতানা রিদনী এবং ফজলে রাব্বি মোহিন।বিতর্কের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাফিদ ইসলাম, শামীমা শাম্মী, ইবনা সাবিত আবির এবং আফিয়া সাইরা।১৬তম ব্যাচের শিক্ষার্থীদের কাছে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত, রোমাঞ্চকর ও আকর্ষণীয় করে তুলতেই এই রম্য বিতর্কের আয়োজন করা হয়। বিতার্কিকরা বুদ্ধিদীপ্ত যুক্তি ও হাস্যরসাত্মক উপস্থাপনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
আয়োজকরা জানান, বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের কথা বলার দক্ষতা, পাবলিক স্পিকিং, যুক্তি উপস্থাপন এবং আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ তৈরি হয়। এসব দক্ষতা ভবিষ্যৎ কর্পোরেট জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা উল্লেখ করেন। পাশাপাশি কীভাবে বিতর্কচর্চার মাধ্যমে নিজেদের দক্ষতা আরও উন্নত করা যায়, সে বিষয়েও শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করা হয়।এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যরা বিতর্কে আত্মবিশ্বাস অর্জনের পাশাপাশি ডিবেটিং সোসাইটির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
বক্তব্য ও দিকনির্দেশনার মাধ্যমে ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে নিটার ডিবেটিং সোসাইটি -কে ঘিরে আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়। সবশেষে ফটোসেশন এর মধ্য দিয়ে বিকেল ৩টা ৫০ মিনিটে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।