জাবি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘২য় কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা-২০২২।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগীতায় ২৮ রমজান অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতার সিলেবাস: ৭৮ তম সূরা থেকে থেকে ১১৪ তম সূরা (৩০ তম পারা) পর্যন্ত সূরার অনুবাদ ও শিক্ষা।
প্রতিযোগিতার সময়: ২৮ রমজান; সকাল ১০.০০-১১.০০।
পুরস্কার: ১ম পুরস্কার- ৬০০০ টাকা; ২য় পুরস্কার- ৫০০০ টাকা; ৩য় পুরস্কার- ৪০০০ টাকা; ৪র্থ পুরস্কার- ৩০০০ টাকা; এছাড়াও প্রথম ১০ জনের জন্য থাকছে ইসলামী বই।
নিয়মাবলী: ৬০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর; পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে; প্রতিযোগিতাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
রেজিস্ট্রেশনের সময়সীমা: ২৬ রমজান পর্যন্ত।
রেজিস্ট্রেশন লিংক:
এবারের প্রতিযোগীতায় স্পন্সর হিসেবে থাকছে- EDOS: Express Dhaka Online Store.