আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

আজ ৬ জুন সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১-এর লেকচার থিয়েটারে বিকাল ৪.০০ ঘটিকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উপাচার্য মহোদয় বলেন বাঙালিত্বের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশগড়ার কাজে শামিল হতে হবে।

বাঙালি পরাজিত হয় না, হয়নি একাত্তরে যেমন হয়নি পদ্মা সেতুর নির্মাণের বহুমুখি প্রতিবন্ধকতার কাছে। তিনি আরো বলেন, আপনারা এমন একটি বিদ্যাপিটে প্রবেশ করেছেন যা বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত। রবীন্দ্রনাথের নামের গর্ব ও মর্যাদার উত্তরাধিকার বহন করে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শ অনুসরণের তাগিদ দিয়ে সৈয়দ শামসুল হককে উদ্ধৃত করেন “এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান; তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি- চোখে নীলআকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি।”

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যানদের বিদায় সংবর্ধনা ও নতুন চেয়ারম্যানকে বরণ করে নেয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব শারমিন সুলতানা।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা উপস্থিত ছিলেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ