আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কালামের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

সুনামগঞ্জ  প্রতিনিধিঃ

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ইউনিয়নের হাসাউরা বাজারে
এই কার্যালয় উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম চৌধুরী,আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আসন্ন রঙ্গারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন চান সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এসময় আবুল কালাম আজাদ বলেন, আমি এবং আমার পরিবার দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। রঙ্গারচর ইউনিয়ন এর চেয়ারম্যান ছিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলাম। রঙ্গারচর ইউনিয়নে আওয়ামীলীগের দুর্দিনে নেতাকর্মীদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়েছি। আন্দোলন সংগ্রাম করেছি। আসন্ন রঙ্গারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ