আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

যুবলীগে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুর জায়গা হবে না :শেখ নাঈম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, শেখ রাজন :

যুবলীগে সন্ত্রাস, চাঁদাবাজ, নেশাখোর, ভূমি দস্যুর জায়গা হবে না। এছাড়া আপনাদেরকে কথা দিচ্ছি অর্থের বিনিময়ে কোন কমিটি বেঁচাকেনা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির হলরুমে জেলা যুবলীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোথাও অর্থের বিনিময়ে কমিটি দেওয়া হবে না বলে আমি নিশ্চয়তা দিচ্ছি। মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজদের কমিটিতে ঠাঁই দেওয়া হবে না। আমরা নিজেদের মতো করে খোঁজ
নিচ্ছি।

যে ব্যক্তি দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছে তাকেই কমিটি গঠনে মূল্যায়ন করা এবং তার জন্য সবাইকে সাহায্য করতে হবে। নৈরাজ্যবাদী কেউই কমিটির অন্তর্ভুক্ত হবে না বলে আমি আশ্বাস দিলাম।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকলে মিলে দেশকে এগিয়ে নিতে কাজ করবো।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক আল আলামিন, সদস্য মজিবুর রহমান,

আশিকুল ইসলাম, নাজিম উদ্দিন, এইচএম আল-আমিন আহমেদ ও শিরিন শিলা। বর্ধিত সভায় জেলা যুবলীগসহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ