ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, শেখ রাজেন:
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় চট্টগ্রাম বিভাগীয় যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে শোডাউন করেছেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ রাসেল।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল আগমনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের দুই দুই বারের সাবেক যুগ্ন-আহ্বায়ক শেখ রাসেলের শোডাউন অনেক নেতাকর্মীদের চোখে পড়েছে।
১৭ বছরের যুবলীগের কমিটি ও চার বছর পর বর্ধিত সভা, আর সেই বর্ধিত সভাকে ঘিরে রাজপথে বেড়া উঠা সাবেক ছাত্রলীগ নেতা শেখ রাসেলের শোডাউন অনেকেই সাদুবাদ জানিয়েছে।
শনিবার দুপুরে শেখ রাসেলের এলাকা সহ জেলায় বিভিন্ন যায়গা থেকে আগত ৩-৪শ সমর্থক নিয়ে জেলা শহরের কুমাড়শীল মোড় অবস্থান করেন। সেখানে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সালাম বিনিময় করেন।
দীর্ঘ ৪ বছর পর অনুষ্ঠিত হয়েছে জেলা যুবলীগের বর্ধিত সভা। আর সম্মেলন অনুষ্ঠিত হবে দেড় যুগ- টানা ১৮ বৎসর পর। বর্ধিত সভাকে কেন্দ্র করে শুধু ব্রাহ্মণবাড়িয়া শহরেই নির্মিত হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের প্রায় ত্রিশটি তোড়ন। শহরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে, বিভিন্ন বিল্ডিংয়ের উপরে ও রাস্তার পাশে টানানো হয়েছে প্রায় ৫ শতাধিক বিলবোর্ড ও ব্যানার।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা থেকে এসে জেলা সার্কিট হাউজে অবস্থান নেন। পরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ধিত সভায় যোগ দেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম। জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক আল আলামিন, সদস্য মজিবুর রহমান, আশিকুল ইসলাম, নাজিম উদ্দিন, এইচএম আল-আমিন আহমেদ ও শিরিন শিলা। বর্ধিত সভায় জেলা যুবলীগসহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।