আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

যুবলীগের চেয়ারম্যানে পরশ এর জন্মদিনে সুনামগঞ্জ জেলা যুবলীগের দোয়া মাহফিল

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় করে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, জেলা যুবলীগের সদস্য এড. আজাদুল ইসলাম রতন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সহ-সভাপতি পিন্টু বনিক, কাওসার আহমদ, ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক জেবুল আহমদ, হাজ্বী দিলোয়ার হোসেন, যুবলীগ নেতা জয়ন্ত, সুব্রত তালুকদার জুয়েল, জীবন তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগি সংগঠন হিসেবে যুবলীগ এই দেশের মাটি ও মানুষের কল্যাণে সবসময় নিবেদিত একটি সংগঠন। আজ এই সংগঠনের চেয়ারম্যান যিনি জাতির পিতা বঙ্গঁবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ট আপনজনের জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন। আগামীতে যেকোন আন্দোলন সংগ্রামে চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বে দেশবিরোধী য়ড়যন্ত্রকারী সকল অপশক্তিকে পরাজিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ