আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

যাত্রা শুরু করল প্রেসিডেন্টস ফোরাম

মোকাব্বির আলম সানি :
তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর পথে প্রযুক্তি নির্ভর ও রূপান্তরকামী বাংলাদেশ বিনির্মানে ড্যাফোডিল আন্তর্জাতিক  বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাবের প্রেসিডেন্ট বদ্ধপরিকর। পরবর্তী প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে সংগঠনগুলোকে আরও বেগমান করতে ও আমাদের স্নেহাশীষ তরুন ক্লাব প্রতিনিধিদের সহযোগিতা করার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করলো আমাদের প্রেসিডেন্টস ফোরাম।

শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়াল এক অনুষ্ঠানে ফোরামের শুভ উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি। প্রধান অতিথির বক্তব্যে তিনি ফোরামের সুদুরপ্রসারী মঙ্গল কামনা করেন এবং স্নেহাশীস তরুনদের ক্যারিয়ার নিশ্চিত করার লক্ষে কাজ করার জন্য আহ্বান জানান। ফোরাম সম্পর্কে জানতে চাইলে সদ্য ঘোষিত কমিটির কার্যনির্বাহী এস এম রিমেল বলেন, ‘প্রেসিডেন্ট ফোরাম ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্টদের নিয়ে গঠিত একটি ক্যারিয়ার ওয়ারিয়েন্টেড এবং সাংস্কৃতিক সংগঠন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সাথে জরিত সকল ব্যাক্তিবর্গই সহযোগী পরায়ণ হয়ে থাকেন। সেই মনোভাব কে কাজে লাগিয়ে পরবর্তি প্রজন্মের একটি আস্থার জায়গা এবং নতুন পুরাতনদের মাঝে সেতু বন্ধন গড়ার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু প্রেসিডেন্টস ফোরামের।’

অনুষ্ঠানে ৩ জন উপদেষ্টা ১ জন আহ্বায়ক ১ জন সদস্যসচিব সহ ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক অমিত চক্রবর্তী ছোটন।

অনুষ্ঠানে অনান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর কাজী দিলজেব কবির রিপন, বস্ত্র প্রকৌশল বিভাগের প্রভাষক মানিক পারভেজ, ইংরেজি বিভাগের প্রভাষক রুম্মান মাহমুদ এবং ইন্টারন্যাশনাল এফেয়ার্সের কর্মকর্তা কাজী মেজবাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ