নিজস্ব প্রতিবেদক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী আল ইমরান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দর্শন বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী ইফতে সাকিব তন্ময়।
গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান গ্যালারিতে এক অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সদ্য ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবরিনা সুলতানা সুরভি, মাহফুজ রুহিন, ফারিহা হোসেন লাবন্য, শুভ্রা রয়, খুশবু কবির, নাহিদ হাসান, আসাদুজ্জামান নুর, মিনহাজ উদ্দিন, অর্ণব মল্লিক ও সানজীদা সুপ্তি।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সেলিম খান, সিদরাতুল মুনতাহা, সৈয়দ মইনুদ্দীন, জাকারিয়া জ্যাকি, হেদায়েত রহমান, আকাশ কুমার বিশ্বাস, এম. এম মাসুম আক্তার, শরীফ আহমেদ, আফরিন আফরোজ মিম্মা, ইসরাত জাহান গোধুলী, আলি জ্যাকি শাহরিয়ার ও ফারহানা রিথী
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, অদিতি দে, তানজিম তাজ, রাকিন রহমান, শেখ রাহাত, সানজিদা ইয়াসমিন, আশেকিন আবির,মাহির ফয়সাল রাহাত, রিফাত হাসান রাব্বি, চয়ন মাহমুদ প্রিন্স, হাদিউজ্জামান রিয়াজ, এনামুল ও আল আসিফ।
কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন তাজমুল হাসান এবং দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম। প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন সাদিকা আফরিন এবং ক্রীড়া সম্পাদক তৌফিক খান অনিক।
এছাড়াও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে তামিম ইকবাল, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নওরীন ঐশী, সাংস্কৃতিক সম্পাদক সাথী রায়, আইন বিষয়ক সম্পাদক তাহরিমা রহমান অনন্যা, ধর্ম বিষয়ক সম্পাদক নাহিদ বিনতে মৌ, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াসমিন আরা পারু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মারিয়া আঞ্জুম, পাঠাগার বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জোহরা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার তারিন, পরিবেশ বিষয়ক সম্পাদক নাহিদা বিনতে মোস্তফা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মেহেরুন্নেসা চাঁপা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ফারহানা রিমা এবং কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে মো: আশিকুর রহমান মনোনীত হয়েছেন।
কমিটিতে কো-অর্ডিনেটর হিসেবে রয়েছে চঞ্চল দাস, রাকিব হাসান, মুজিবুর রহমান শিশির, ফরিদুন্নবী সুরুজ, মারাফাত আল মিরাজ ও নুসরাত সুলতানা শিমু।
কমিটিতে উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. নাসরীন সুলতানা, অধ্যাপক ড. মো: শরিফ হোসেন, অধ্যাপক ড. গাজী মোশারফ হোসেন, সহযোগী অধ্যাপক ড. জিনিয়া ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো: জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক সাজ্জাদুল আলম, সহকারী অধ্যাপক রাবেয়া খাতুন তানিয়া, সহকারী অধ্যাপক সুনিতি দেবী মন্ডল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার ড. বি এম কামরুজ্জামান, গ্রীন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুম হেলাল, হুমায়ুন কবির পলক (খাদ্য পরিদর্শক, বাংলাদেশ খাদ্য অধিদপ্তর), শামীম রেজা (টেরিটরি এক্সিকিউটিভ, জাপান টোবাকো ইন্টারন্যাশনাল), মুজাহিদ বিন মিজান (প্রভাষক, রেডিও কলোনী মডেল স্কুল এন্ড কলেজ), মোখলেচুর রহমান ইরান (অফিসার, সোনালী ব্যাংক পিএলসি) এবং মো: তহিদুল ইসলাম (অফিসার, জনতা ব্যাংক পিএলসি)