আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে র‌্যালী ও মাস্ক বিতরণ

কাইয়ুম সুলতানঃ

করোনা প্রতিরোধ ও দ্বিতীয় ঢেঊ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্কের ব্যবহার নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, প্যানেল মেয়র ফয়ছল আহমদ, কাউন্সিলর মনবীর রায় প্রমুখ।
এর আগে জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণের অংশগ্রহণে সচেতনতামূলক র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ