আজ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ ইং

মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচন ২০ অক্টোবর

 

বিকাশ সিলেট প্রতিনিধি : 

করোনায় চেয়ারম্যানের মৃত্যুতে শূন্য হওয়া মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ আগস্ট) নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। বর্তমানে তফাদার রিজওয়ানা সুমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুসারে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়। পরে এ পদে প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজওয়ানা সুমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ