আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

 

কমলগঞ্জ প্রতিনিধি,মৌলভীবাজার :

মৌলভীবাজারের কমলগঞ্জে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটায় মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামের সোনামনি সিংহ ওরফে হুনা (৩৩) কে নিজ বাড়ী থেকে পুলিশ গ্রেফতার করে। আজ শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতে তাকে প্রেরণ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহীর নেতৃত্বে গত বৃহস্পতিবার রাত আড়াইটায় সিআর-৫৭/২০২০ (কমল) মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোনামনি সিংহ ওরপে হুনাকে গ্রেফতার করে পুলিশ। হুনা সিংহ উত্তর মাঝেরগাঁও গ্রামের মনিন্দ্র কুমার সিংহের পুত্র।

পূর্ব বিরোধের জের ধরে চলতি বছরের পহেলা জানুয়ারী ছুরিকাঘাত করে উত্তর মাঝেরগাঁও গ্রামের সোনামনি সিংহ ওরফে হুনা একই গ্রামের কুলেচন্দ্র সিংহের পুত্র কালামানু সিংহ (৫৮) কে প্রাণনাশের উদ্দেশ্যে ছুরিকাঘাত করে মারাক্তক ভাবে জখম করে। গুরুতর ভাবে আহত কালামানু সিংহ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর ৩নং আমলী আদালত (কমলগঞ্জ) এ দন্ডবিধি আইনের ৩২৩, ৩২৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করেন। আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হলে হুনা সিংহ বহুদিন যাবত পলাতক ছিল।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ