আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত-২

কাইয়ুম সুলতান, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে পণ্যবাহী ট্রাক উল্টে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০১ জুলাই) ভোরে মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কদুপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন ট্রাক যাত্রী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা শিক্ষক আব্দুল মুহিত সবুজ ও জুড়ী উপজেলার কোনাগাঁও গ্রামের মো: রফিকউদ্দিন।
এসময় গাড়িতে থাকা অপর দুজনকে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ