খোরশেদ আলম :
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৯ নং মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের একজন সফল বাবা ও শিক্ষক মরহুম আলহাজ্ব সুজাত আলী মাষ্টারের সহধর্মিণী আমেনা বেগম কুমিল্লা জেলা জয়তিা পুরস্কার ২০২১ পেলেন।
তিনি গৃহীনি হিসেবে যেমন ছিলেন আদর্শবান তেমনি একজন সফল মা হিসেবে বর্তমান সমাজে অনুকরণীয় একজন ব্যক্তিত্ব।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিজীবির ঘরে স্ত্রী হিসেবে এসে, তিন ছেলে আর এক মেয়েকে তিনি পড়িয়েছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন আর একমাত্র মেয়েকে পড়িছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে।
মা হিসেবে তিনি বড় ছেলেকে বিসিএস ডাক ক্যাডার ও তাঁর বড় ছেলের বউ বিসিএস শিক্ষা ক্যাডার হিসেবে তৈরি করেন।মেজো ছেলেকে তিনি জুডিশিয়াল সার্ভিসের সহকারী জাজ হিসবে প্রতিষ্ঠিত করেন। তাঁহার উক্ত ছেলের বউও সহকারী জাজ হিসেবে চাকরিতে যোগদান করেন।
তাঁর একমাত্র মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকা।
সুজাত আলী মাষ্টার ও আমেনা বেগমের সু্যোগ্য ছোট সন্তান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পদে চাকরি করেন।আমেনা বেগমমের ছোট ছেলের বউও দুদকের উপপরিচালক পদে চাকরি রত।
সুজাত আলী মাষ্টার পরিবারের এমন রাষ্ট্রীয় স্বীকৃতি চান্দিনাসহ কামারখোলা বাসিকে করেছে আনন্দিত ও অনুপ্রাণিত। কামারখোলাবাসী, সুজাত আলী মাষ্টার পরিবারের হৃদয় দিয়ে ভবিষ্যৎ সফলতা কামনা করে।