আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মোরেলগঞ্জ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা

মোরেলগঞ্জ প্রতিনিধি,মোঃ এখলাস শেখ:

“নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
“নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান এর  সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু।
অন্যান্যদের মধ্যে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, অ্যাকাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ যুবলীগ নেতা রাসেল হাওলাদার, পৌর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজিব, সহ-সভাপতি সাইফুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, নারীরা এখন অনেক সচেতন। নারীরা এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। ঘরে বসে থেকে নির্যাতিত, অবহেলিত না হয়ে নিজেরা সচেতন হয়ে নারী পুরুষ বৈষম্যকে দূর করে একসাথে কাজ করার পাশাপাশি নারীদের সম্মান ও শ্রদ্ধায় সকলকে আহ্ববান জানান। এ বিষয়ে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। যৌতুক, বাল্যবিয়ে, নারী নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং এর বিরুদ্ধেও এগিয়ে আসতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ