মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর ১ নং ওয়ার্ডের জিরানী বাজার থেকে ৬৬ ক্যান ব্লাক ডেবিল বিয়ার সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হিমেল হোসেন শামীম, পিতা-মৃত ইয়াসিন মিয়া, কাশিমপুরের গাজীপুর মহানগর কে আটক করেছেন কাশিমপুর থানা পুলিশ। সে দীর্ঘদিন ধরে জিরানে বাজারে মোবাইল ব্যবসার আড়ালে বিদেশি বিয়ার সহ মাদক বিক্রি করে আসছিল। গতকাল দুপুরে দক্ষিণ পানিশাইল -জিরানী রোডে অভিযান চালিয়ে ১টি পালসার মোটরসাইকেল সহ আটক করা হয়। এসময় মোটরসাইকেল চালক মিজান পালিয়ে যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি কাশিমপুর থানায় মামলা হয়।মামলা নং-৩। আজ সকালে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।