আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

মোটরসাইকেল আরোহী বাস চাপায় নিহত, প্রতিবাদে দুই বাসে আগুন

সাভার উপজেলা প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে মেহেদী হাসান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহতের প্রতিবাদে বাস দু’টি তে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো ব্যাঙ্গল প্লাস্টিক কারখানার সামনে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। পরে সেখানেই দুইটি পরিবহনে আগুন ধড়িয়ে দেওয়া হয়।

নিহত মেহেদী হাসান (২৫) রাজধানীর ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মো: মাজেদ ওরুফে বাহারুলের ছেলে। তিনি ইলেকট্রনিকস হিসেবে কাজ করতেন।

প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন বলেন, সকালে আলী নুরের দুই বাস রেষারেষি করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিলো। এসময় সেই বাস দু’টি চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর ঘটনা স্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা বাস দু’টিতে আগুন দেয়৷ আমরা খবর পেয়ে দ্রুত দুইটি ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর আমরা পাইনি। আর মোটরসাইকেল আরোহী নিহতের মরদেহে থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, আমি তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে আসি৷ এসে দেখি দুইটি বাসে আগুন জ্বলছে। একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেয়। এখন বাস দু’টির আগুন নিয়ন্ত্রণে।

বাসে আগুন ধড়িয়ে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সকালে এই দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়৷ এরপরই স্থানীয় জনতা বাস দু’টিতে আগুন ধড়িয়ে দেয়৷ আর নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া রেকার দিয়ে সড়ক থেকে বাস দু’টিকে সড়ক থেকে সড়িয়ে নেওয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ