সাভার প্রতিনিধি :
সাভারের বিরুলিয়ায় হর্ণ বাজানোকে কেন্দ্র করে চলন্ত মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আসিফ নামের এক যুবককে হত্যা চেষ্টার ঘটনায় তিন জনকে গ্রেফতার করে আদালত পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন।

এরআগে গত ২৩ জুলাই বিরুলিয়ার কমলাপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে তিন জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
আহত মো: আসিফ সাভারের আমিনবাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি ইউরোপিয়ান ইউনিভাসিটি অব বাংলাদেশের শিক্ষার্থী।
গ্রেফতাররা হলেন- আরমান খান, মো: হৃদয় শেখ ও আলামিন। হামলাকারীরা আহত যুবকের মটরসাইকেল নিয়ে গেলেও এখনও উদ্ধার করা যায় নি বলেও জানান আহত আসিফ।
মামলা এজাহার সূত্রে জানা গেছে, গত ২১ রাত ৮ টার দিকে বিরুলিয়ার কমলাপুর এলাকায় কৃষিবিদ টাইলস কারখানার সামনে দিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলো আসিফ ও তার বন্ধু। এসময় আরমান খান, মো: হৃদয় শেখ ও আলামিন অহতেুক মোটরসাইকেল থামিকে দেশিয় অস্ত্র দা দিয়ে কুপিয়ে আহত করে আসিফকে৷ পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়৷
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন বলেন, ঘটনার দুই দিন পর আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ আর ও জানান হামলায় জড়িত বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।