আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মেয়র মুজিবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চায় আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলির ঘটনায় কক্সবাজারের গণমানুষের নন্দিত জননেতা কে জড়ানো অত্যন্ত হাস্যকর ও লজ্জাজনক।

মেয়র মুজিবের নেতৃত্বে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ঐক্যবদ্ধ ও সু-সংগঠিত শক্তিতে যাদের গা জ্বলে তারাই এ মামলার ষড়যন্ত্রকারী। কক্সবাজারের গণমানুষ তাদের প্রিয় নেতার বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেনা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ভীতু নয়। কারণ মুনাপ সিকদারের ঘটনায় মেয়র মুজিবুর রহমান যে কোন ধরনের সম্পর্ক নাই তা পুরা কক্সবাজার জেলাবাসীর কাছে পরিষ্কার ও স্পষ্ট। সুতরাং দলের ভেতরের এবং বাইরের ষড়যন্ত্রকারীরা সাবধান।

মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তারাই, যারা কক্সবাজারের মাটিতে বিএনপি জামায়াতের রাজত্ব দেখতে চাই। এই ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের বিরোধী শক্তির প্রেতাত্মা ও দোসর।
এখন সময় ষড়যন্ত্রকারী ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

প্রতিবাদকারী…
মোহাম্মদ আলমগীর
সাধারণ সম্পাদক, ০৮নং ওয়ার্ড, টেকনাফ পৌর শাখা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ