আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

মেয়র পদে ৮ সংরক্ষিত কাউন্সিলর ৯ ও কাউন্সিলর পদে ৫১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজদিখান  প্রতিনিধি  : 

গত ১৪ ডিসেম্বর সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো: আলমগীর তৃতীয় দফায় ৬৪টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচন, মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি।

গতকাল বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিস তথ্য অনুযায়ী আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর ৯ ও কাউন্সিলর পদে ৫১ মনোনয়ন পত্র সংগ্রহণ করেছেন।

মেয়র প্রার্থীরা হলেন (১) হাজী মোহাম্মদ ফয়সাল বিল্পব, (২) বীর মুক্তিযোদ্ধা এম,এ কাদের মোল্লা, (৩) মাহতাব উদ্দিন কল্লোল (৪) জালাল উদ্দিন রুমি রাজন (৫) আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ,(৬) মোঃ আরিফুর রহমান,(৭) মোঃ মাহবুব উল আলম , (৮) আব্দুর রাজ্জাক। জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকার্তা মোঃ আরিফুর হক জানান, আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচন কেন্দ্র করে এখন কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য আমাদের কাছে আসেনি,সর্বশেষ ৮ জন মেয়র,৯ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৫১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহণ করেছেন।

একইদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় থেকে ২য় দফায় আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র সংগ্রহণ করেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিল্পব, এসময় তার সাথে ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম , রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাচ্চু শেখ,শিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জীবন,মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্পনা বেগম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আফছার উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাজী সামছুল কবির মাষ্টার সহ শহর আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ