আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মেয়র পদে আ.লীগের ফরম কিনলেন হাজ্বী মোহাম্মদ ইসলাম

মোঃ আলমগীর :

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন টেকনাফ পৌরসভার বর্তমান মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।

সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল সোয়া দশটার দিকে ঢাকার ২৩ বঙ্গবন্ধু, এভিনিউ অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

ফরম সংগ্রহের পর হাজ্বী মোঃ ইসলাম সাংবাদিকদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমার অভিভাবক। তিনি আমার জন্য যা ভালো মনে করবেন, তা করবেন।’

টেকনাফ পৌরবাসীর সমর্থন চেয়ে মেয়র বলেন, ‘গত সাড়ে দশ বছরে টেকনাফ পৌরসভায় ইতিবাচক কাজের সূচনা করতে পেরেছি। এখন কঠিন সময়। এ সময় প্রিয় পৌরসভাবাসী আমার জন্য দোয়া করবেন।’ এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, ‘আমি যেন আপনাদের সুখে-দুঃখে যেভাবে ছিলাম, সেভাবে থাকতে পারি। কিছু কাজ বাকি আছে, সেগুলো যেন শেষ করতে পারি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আমি কখনো কর্তব্যে অবহেলা করিনি।’

উল্লেখ; টেকনাফ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর বৃহস্পতিবার আর ২৯ নভেম্বর সোমবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর সোমবার নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ