আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মৃত মহিষের মাংস বিক্রি, পিতা-পুত্রকে এক মাসের কারাদণ্ড

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী :

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে মৃত মহিষের মাংস বিক্রির অপরাধে দুই মাংস বিক্রেতাকে আটক করা হয়েছে । সূত্রে জানা যায় ,

উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা থেকে একটি মৃত মহিষ এনে নতুন বাজারে মাংস বিক্রি করার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দুই বিক্রেতাকে আটক করে মহেশখালী থানা পুলিশ ।

আটককৃতরা হলেন কুতুবজোম তাজিয়াকাটার ডহর মনু ও তার পুত্র নুরুল ইসলাম । (মঙ্গলবার) ৭ ডিসেম্বর সকালে বড় মহেশখালী নতুন বাজারে মৃত মহিষ এনে জবাই করে মাংস বিক্রি হচ্ছে মর্মে খবর ছড়িয়ে পড়ে ।

বিষয়টি স্থানীয় বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল খবর পেলে তিনি সাথে সাথে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সহ ঘটনা স্থলে গিয়ে মাংস সহ দুই বিক্রেতাকে আটক করে ।

পরে তিনি মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম কে অবগত করেন । সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই কে জানালে তিনি থানা থেকে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে দুই মাংস বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে ।

এবং জব্দ করা মৃত মহিষের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে । মহেশখালী সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান , মৃত মহিষের মাংস বিক্রির দায়ে আটককৃত ব্যাক্তিদের থানায় পাঠিয়ে দেওয়ার হয়েছে ।

এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি । মহেশখালী থানার ওসি মোঃ আবদুল হাই জানান , মৃত মহিষের মাংস বিক্রির দায়ে পিতা-পুত্র দুইজনকে আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ