ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, শেখ রাজেন :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে বিজয়নগর উপজেলা ছাত্রলীগ।
১৭ অক্টোবর রবিবার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজভী স্বাক্ষরিত পত্রে চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়।
এই কমিটিতে ২০১৮ সালের ২৯শে জুন সড়ক দুর্ঘটনায় নিহত চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সোলাইমান খাঁ কে মরণোত্তর সভাপতি ঘোষণা করে হয়।
এই ব্যাপারে জানতে চাইলে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইন জানান, সোলাইমান চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থীও ছিলেন।
কিন্তু ২০১৮ সালে সিংগারবিল ইউনিয়ন এর হিরাতলা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের পরামর্শে নিবেদিত এই ছাত্রলীগ নেতাকে সম্মান জানতেই তাকে মরণোত্তর সভাপতি হিসেবে ঘোষণা দিয়ে চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বলেন, চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সোলাইমান খাঁ ওই ইউনিয়নের সক্রিয় কর্মী ছিল। তাই তার অকাল মৃত্যুতে শোকাভিভূত ছাত্রলীগের পক্ষ থেকে তার প্রতি সম্মান প্রদর্শন করে তাকে মরণোত্তর সভাপতি ঘোষণা করা হয়েছে।