আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মুন্সীরহাট আলিম মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সীরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর সোমবার সকালে মাদ্রাসা মাঠে উক্ত মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোরশেদ আলমের সভাপতিত্বে ও সহ-শিক্ষক (গণিত) আবু নোমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মামুন মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-অধ্যাপক কামরুজ্জামান, মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সদস্য মাওলানা শফিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য রুহুল আমিন মুন্সী, মফিজুল ইসলাম মুন্সী, মাদ্রাসার বাংলা প্রভাষক আবু ইউছুফ খান, আরবি প্রভাষক মাওলানা মাহবুব আলম, আব্দুর রহমান, ইংরেজি প্রভাষক হাছান মাহমুদ এবং মাদ্রাসার শিক্ষকসহ ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ