মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড কতৃক কোভিড পীড়িত অঞ্চলের কর্মহীনদের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ আগস্ট সকালে জনতা ব্যাংক লিমিটেড মুন্সীগঞ্জ এরিয়া অফিসে ৫০টি পরিবারের মাঝে দেয়া হয় খাদ্য সহায়তা। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ৪ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবন ও একটি সাবান। এ সময় উপস্থিত হয়ে কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয় দক্ষিন এর উপ-মহাব্যবস্থাপক মো: কামরুজ্জামান খাঁন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের মুন্সীগঞ্জ এর এরিয়া প্রধান (জিএম) মো: ফজলুল হক, মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক শহিদুর রহমান রবি, ব্যাংটির এসপিও নূরজাহান আখতার পিও, সিবিএ মুন্সীগঞ্জ সভাপতি মো: জহিরুল ইসলামসহ অন্যান্য শাখার ব্যবস্থাপকগন উপস্থিত ছিলেন।
পরে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া- মোনাজাত করা হয়।