আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মুন্সীগঞ্জে স্কুল ছাত্রীকে গণধর্ষণ,অভিযুক্ত ২ ধর্ষক আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধঃ 

মুন্সীগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের অভিযোগে সুমন ও সুমন মিয়াকে নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার ৪ নভেম্বর রাতে ধর্ষিতা স্কুল ছাত্রী বাদী হয়ে মামলা করলে অভিযুক্তদের আটক করে বৃহস্পতিবার ৫ নভেম্বর দুপুরে আদালতে পাঠায় পুলিশ। এর আগে গত ৩ নভেম্বর শহরের মানিকপুর এলাকার তারানা আলীর টিনসেট ফাঁকা বাড়িতে ধর্ষণের এ ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই ছাত্রী মানিকপুর এলাকায় বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে খালইষ্ট এলাকায় আঃ হান্নান মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া ও উত্তর ইসলামপুর এলাকার আবুল কাশেমের ছেলে সুমন মিয়া পথরোধ করে। পরে মুখ চেপে ধরে মানিকপুর এলাকার তারানা আলীর টিনসেট সেমিপাকা ফাঁকা বাড়িতে নিয়ে দুজন মিলে ধর্ষণ করে।  পরে আঃ হান্নান মিয়ার ছেলে সুমন মিয়া মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই দুজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ