আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মুজিব বর্ষ রেডিয়েন্ট ফার্মা কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

মোঃ শামীম হোসেন, নিজস্ব প্রতিবেদক :

সাভার সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিন ব্যাপী শেষ হয়েছে মুজিব বর্ষ প্রথম রেডিয়েন্ট ফার্মা গলফ টুর্নামেন্ট।

শনিবার দুপুরে গলফ ক্লাব হাউজ মিলনায়তনে গলফ খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে তিন দিন ব্যাপী এ খেলায় বিদেশী গলফার্সসহ বাংলাদেশের সকল গলফ ক্লাবের ৩৫১ জন গলফার অংশ গ্রহণ করেন।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মোঃ নাসের শাহরিয়ার জাহেদী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগন এবং সদস্য সচিবসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে টুর্নামেন্টে বিভিন্ন গ্রুপে বিজয়ীরা হলেন, জুনিয়র উইনার এ টি এম আইমান ফাবিয়ান, লেডিস উইনার মিসেস জারাংগীস জাফরী, সিনিয়র উইনার ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর কাদের (অব:), সুপার সিনিয়র উইনার ব্রিগেডিয়ার জেনারেল আশফাক,

ভ্যাটার্ন উইনার ইঞ্জিনিয়ার একেএম আব্দুর রাজ্জাক, নিউ গলফার উইনার মেজর মোঃ মহিউদ্দিন এবং এ আসরের চ্যাম্পিয়ন হয়েছে মি: আরমান চৌধুরী।

পুরুস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী পিন্টু ঘোষ ও তার দল।

এর আগে গত ৩১ মার্চ সাভার গলফ ক্লাবে তিন দিনব্যাপি মুজিব বর্ষ ১ম রেডিয়েন্ট ফার্মা কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করেন ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ