সুনামগঞ্জ প্রতিনিধি:
“মুজিববর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” প্রতিপাদ্যকে ধারন করে সোমবার তাহিরপুরের ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
তাহিরপুর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ মো.শামস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ সৈয়দ আহমেদ সাফি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মির্জা রিয়াদ হোসেন, উপজেলা উপ-সহকারী ফার্মাসিস্ট মেডিক্যাল অফিসার ফয়েজ আহমেদ নুরী, শ্রীপুর উত্তর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী ফার্মাসিস্ট মেডিক্যাল অফিসার মিঠুন সরকার, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম সুবল প্রমুখ।