আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মুক্তিপণের টাকা না পেয়ে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪

 

নিজস্ব প্রতিবেদক :  

আশুলিয়ায় মুক্তিপণের টাকা না পেয়ে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় যুবলীগ নেতা আবুল হোসেন আপনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হচ্ছে, আশুলিয়ার কন্ডা এলাকার সিরাজুল ইসলামের ছেলে আবুল হোসেন একই এলাকার কামরুল ও আজিম। এদের মধ্যে সিরাজুল ইসলাম থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
স্থানীয় সুত্র জানায়, যুবলীগ নেতা ও তার দুই ভাই জাকির মন্ডলের এবং বাবুলের হাতে এলাকার লোকজন জিম্মী হয়ে পড়েছে। তাদের নামে আশুলিয়া ও আশপাশের বিভিন্ন থানায় পুলিশ সদস্য কুপিয়ে হত্যার চেষ্টা, গুলি করে হত্যা, চাঁদাবাজী, নির্যাতনসহ প্রায় ১৯টি মামলা রয়েছে। এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজী সহ সব ধরনের অপকর্ম জাকির বাহিনীর লোকজন পরিচালনা করে থাকে। তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাধ করতেও সাহস পায় না। স্থানীয় হিন্দু পরিবারের নারী সদস্যদের উপর নির্যাতনেরও অভিযোগ রয়েছে এই বাহিনীর অপর সদস্যে আকিজুর মন্ডল ও নাজমুলের বিরুদ্ধে ।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় কন্ডা এলাকা থেকে যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের সাধারন সম্পাদক বলেন, ঘটনাটি শুনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে ।

এর আগে গত সোমবার রাতে লালমনিরহাট এলাকা থেকে সবুজ মিয়া ও জাহিদুল নামের দুই কিশোর বাড়ি থেকে রাগ করে বোনের বাড়ির উদ্দেশ্যে আশুলিয়ার মোজার মেইল বাসস্ট্যান্ডে আসেন। তবে অনেক রাত হওয়ায় বাড়ি খজে না পেয়ে তারা বসস্ট্যান্ডেই অপেক্ষা করছিলেন। এই সময় কয়েকজন দুর্বৃত্ত রাতে তাদের থাকার জায়গা ব্যবস্থা করবে বলে কৌশলে নিয়ে গিয়ে অপহর করে মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের টাকা না পেয়ে মাদ্রসা ছাত্র সবুজ মিয়াকে পিটিয়ে হত্যা করে মঙ্গলবার ভোরে ডোবায় ফেলে দেয় তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ