আজ ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুলাই, ২০২৬ ইং

মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারে ছোট ভাইয়ের স্ত্রীর আমেনা মনসুরের মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৮ জুলাই) বিকালে সাভার থানা রোডে এই সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী আব্দুল গণির স্ত্রী তানিয়া বেগম  বলেন, আমেনা মুনসুর দুই বছর আগে আমার ছোট ভাই আমানউল্লাহ মীরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ে করে। আমার ভাই বয়সে এই মহিলার থেকে প্রায় ১৭ বছরের ছোট এবং তাঁর ৩য় নাম্বর স্বামী।

আমেনা মুনসুর একজন মামলাবাজ ও চালাক প্রকৃতির নারী। এই মহিলার প্ররোচনায় আমার ছোট ভাই আমানউল্লাহ মীর আমার বাবা অসুস্থ থাকা অবস্থায় ভূমি অফিসে নিয়ে টিপসই দিয়ে সম্পত্তি বিক্রি করে সব টাকা আমেনা মুনসুরের হাতে তুলে দেয়।

এই শোকে আমার বাবা মারা গেছেন এবং আমার মা এখন অসুস্থ বিছানায় পড়ে আছে তার থাকার জায়গা নেই।

এই মামলাবাজ মহিলা উদ্দেশ্যপ্রণীত ভাবে আমার ভাই ও স্বামীর নামে নারী নির্যাতন ও যৌতুকের মিথ্যা মামলা দায়ের করেছে।
আমার সংসারে অশান্তির সৃষ্টি করার জন্যই মামলাটা করেছে। আমার ছোট সন্তানদের নিয়ে কষ্টে জীবন যাপন করছি। আমার স্বামী এই আমেনা মুনসুরের সাথে সরাসরি কোনদিন কথাও বলেনি। তাহলে কেন তাকে এই মামলায় ফাঁসানো হলো, আমি এর বিচার চাই।।

নাম প্রকাশ অনিচ্ছুক এক এলাকাবাসী বলেন, আমি নিজেও ভুক্তভোগী। এই আমেনা মনসুরের অন্যায়ের বিরুদ্ধে যেই প্রতিবাদ করে, তাকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়। এর আগেও এলাকাবাসী আমেনা মুনসুরের অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন করেছিল। এদের মধ্যে অনেককে সে মামলা দিয়ে হয়রানী করেছে এই মামলাবাজ নারী।

কিছুদিন আগে এই আমেনা মনসুর প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে, নিজেই ফেঁসে গেছেন। পবিত্র কোরআন অবমাননার দায়ে জেল খেটেছেন।

জেল থেকে বের হয়েই স্বামী এবং ভগ্নিপতির নামে নারী নির্যাতন ও যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে নতুন খেলায় মেতেছেন তিনি।।

এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী তানিয়া বেগম বলেন, এই মামলাবাজ নারী থেকে তার স্বামীও রেহাই পাইনি, আমাদেরও ভবিষ্যতে আরো মামলা দিয়ে হয়রানি করবে এরকম অডিও রেকর্ড আমাদের কাছে আছে এতে আমরা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ। ফলে এই সংবাদ সন্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষায় আমরা সরকার ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের রক্ষা করার আবেদন জানাচ্ছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ