হাফিজুল হক চৌধুরী স্বপন, কমলগঞ্জ মৌলভীবাজার :
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বড়গাছ নামক এলাকায় সিলেট-আখাউড়া রেল পথে অজ্ঞাতনামা (৫৫) বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ঢাকা থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ছেড়ে যাওয়ার পথে আউটারের পাশে দুর্ঘটনাটি ঘটে।দূর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ঘটিকার সময় খবর পেয়ে পুলিশ এসে মরদেহ রেল লাইনের থেকে উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, সকালে কমলগঞ্জের ভানুগাছ- রেল স্টেশনের বড়গাছ নামক এলাকায় রেল লাইনের উপর অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে তারা শ্রীঙ্গমল রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানার এস আই হুমায়ূন কবির ও এস আই জয়নুল আবেদীন ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়।শেষ খবর পর্যন্ত মরদেহের কোন পরিচয় পাওয়া যায়নি।