আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

মার্কেট মালিকের রোষানলে অসহায় মাদরাসা কর্তৃপক্ষ

সাভার প্রতিনিধি,

ঢাকার সাভারে একটি মাদরাসার সাইনবোর্ড জোর করে উচ্ছেদ এবং প্রতিষ্ঠানটির গাড়ি চালককে জোর করে অফিসে আটকে রেখে মেরে ফেলার হুমকি ও গালাগাল করার অভিযোগ উঠেছে এক মার্কেট মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।

অভিযুক্ত ওই মার্কেট মালিকের নাম মো. রবিন (৩০) তিনি সাভারের শিমুলতলা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

অভিযোগ পত্র সুত্রে জানা যায়, সাভারের শিমুলতলা এলাকার খাদেমুল কোরআন মাদরাসার দুটি শাখার সাইনবোর্ড ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন একটি গলির প্রবেশ পথে লাগানো ছিলো। কিন্তু গলির পাশে অবস্থিত একটি মার্কেটের মালিক মো. রবিন তার লোকজন নিয়ে মাদরাসার সাইনবোর্ডটি ভেঙে ফেলে এবং সেখানে পুনরায় কোন সাইনবোর্ড লাগালে মাদরাসার কর্তৃপক্ষকের প্রাণনাশের হুমকি প্রদান করে।

এ ব্যাপারে মাদরাসাটির প্রধান শিক্ষক বলেন, মো. আব্দুল মতিন বলেন আমাদের এই মাদরাসাটি দীর্ঘদিন যাবত সুনামের সাথে এখানে পরিচালিত হয়ে আসতেছে। এলাকার কারো সাথেই আমাদের কোন বিরোধ নেই। কিন্তু কিছুদিন পুর্বে আমাদের মাদরাসার সামনের মার্কেট মালিক মো. রবিন কোন ধরনের বিরোধ ছাড়াই হিংসাত্মক মনোভাব নিয়ে আমাদের সাইনবোর্ড ভেঙে ফেলে। আমরা সেখানে বাধা দিতে গেলে আমাদের অশ্রাব্য ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ ব্যপারে আমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পরবর্তীতে গত ৫ সেপ্টেম্বর আমাদের গাড়ি চালককে জোরপূর্বক তুলে নিয়ে তার অফিস কক্ষে আটকে রেখে মারধর করে। বিষয়টি নিয়ে আমরা অতন্ত্য ভীত সন্ত্রস্ত। যেকোনো সময় আমাদের উপর বড় ধরনের হামলা চালাতে পারে। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করছি।

ভুক্তভোগী গাড়ি চালক আশাদুল ইসলাম বলেন, আমাদের গলিতে একটি ট্রাক ঢোকার কারনে আমি গাড়িটি গলিতে না ঢুকিয়ে সামনের ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে পার্কিং করি। এর কিছুক্ষন পরেই মার্কেট মালিক রবিন এসে সেখানে গাড়ি পার্কিং করার অপরাধে আমাকে টেনে হিচরে জোরপূর্বক তার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে নিয়ে আটকে রাখে এবং অস্রাব্য ভাষায় গালাগাল ও মারধর করে। এসময় তিনি আমাকে হুমকি দিয়ে বলে তোকে আজকে মেরে ফেলবো। তোর কত বড় সাহস এখানে গাড়ি রাখিস তুই জানিস না আমি খাদেমুল কোরআনকে দেখতে পারিনা। ওরা আমার শত্রু তাও তুই ওদের গাড়ি চোখের সামনে রাখছিস।

এ ব্যাপারে অভিযুক্ত মার্কেট মালিক রবিনের বক্তব্যের জন্য তার অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে একাধিকবার তার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক হাসান শিকদার বলেন, ঘটনার ব্যাপারে মাদরাসা কর্তৃপক্ষ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ