আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মারা গেলেন মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেক,ঢাকা :

বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বেলা ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মতিয়া চৌধুরী মারা যান বলে তার মামা সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরী গত ফেব্রুয়ারিতে মন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন।

আওয়ামী লীগ আমলের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর একাদশ জাতীয় সরকারের মেয়াদেও সংসদের উপনেতার দায়িত্বে ছিলেন বেগম মতিয়া।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ