আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মামলা করায় বাদীকে হুমকি প্রদান, থানায় আবার জিডি 

সাভার প্রতিনিধি :

পবিত্র ঈদ-উল-ফিতর এর রাতে আশুলিয়ার পানধোয়া এলাকায় বাজি ফুটানোকে কেন্দ্র করে এক নারীর উপর হামলার ঘটনা ঘটেছিল।

এর ধারাবাহিকতায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয় গত ২৩ এপ্রিল। থানা অভিযোগ আমলে নিয়ে মামলা ‘এন্ট্রি’ করে (আশুলিয়া থানার মামলা নং-৬০, তারিখ: ২৭/০৪/২০২৩)। কিন্তু আসামীরা গ্রেফতার না হওয়ায় তারা মামলা তুলে নিতে মামলার বাদী নিশা ইসলাম (৩১) এবং তার পরিবারের সদস্যদের ক্রমাগত হুমকি প্রদান করে যাচ্ছে।

এব্যাপারে বাদী নিশা ইসলাম এর স্বামী অহিদুর রহমান রাবু নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে শুক্রবার (২৮ এপ্রিল) ৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি সাধারণ ডাইরি (নং- ২১৪৭) করেছেন।

শুক্রবার সন্ধ্যায়  অহিদুর রহমান রাবু নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার কথা জানান।

এব্যাপারে তিনি বলেন, ঈদের দিন রাতে বাজি ফুটানোকে কেন্দ্র করে আমার শাশুড়ি নাছিমা পারভীন লাকির উপর হামলা করে আমাদের বাড়ির পাশের বাড়ির ভাড়াটিয়া পরিবার।

এঘটনায় আমার স্ত্রী নিশা ইসলাম গত ২৩ এপ্রিল আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে যা থানা মামলা হিসেবে এন্ট্রি করে গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল)। কিন্তু মামলার পর থেকেই আসামীরা আমাদেরকে হুমকি দিতে থাকে।

একপর্যায়ে গত বুধবার (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বিবাদী হাবিব, খলিল, রহিম এবং তাদের বাবা ইসমাইল এবং মা রহিমা খাতুন আমাদের বাড়িতে এসে মামলা তুলে নিতে বলে।

অন্যথায় আমি, আমার ছেলেমেয়ে এবং পরিবারের অন্য সদস্যদের ক্ষতি করবে বলে তারা হুমকি দেয়। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এজন্য আশুলিয়া থানায় এব্যাপারে একটি জিডি করে রেখেছি।

তবে আসামীরা তাদের বাসায় বহাল তবিয়তে থাকার পরও পুলিশ তাদেরকে কেনো গ্রেফতার করছে না এবিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন হামলার শিকার নাছিমা পারভীন লাকি।

তিনি জানান, আসামীরা বাসায় থাকছে, কিন্তু বিষয়টি পুলিশকে জানালেও তারা এসে আসামীদের গ্রেফতার করছে না। আমরা খুব ভয়ের মধ্যে আছি।

এব্যাপারে, আশুলিয়া থানার জিডি নং ২১৪৭ এর তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিলন ফকির জানান, জিডির বিষয়ে তদন্ত চলছে। যেহেতু যাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে তারা একই ঘটনায়
দায়ের করা মামলারও আসামী। তাদের গ্রেফতারে আমরা কাজ করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ