অভি হাসান দেওয়ান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের রহমতপুর ভাওইপাড়া এলাকার যুবলীগ আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার মায়ের মৃত্যুতে তাকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৫টার দিকে তাঁর মা জহুরা বেগম (৭০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর আব্দুর রাজ্জাক রাজা প্যারোলে মুক্তির আবেদন করেন। প্রশাসনের অনুমোদনের পর তাকে নির্দিষ্ট ৩ ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়, যাতে তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে পারেন।
দুপুর ১টায় জেল গেট থেকে প্যারোলের শর্ত অনুযায়ী তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিজ এলাকায় রহমতপুর ভাওইপাড়ার মসজিদে জানাজায় উপস্থিত হয়ে জানাযায় অংশগ্রহণ করেন এবং দাফন শেষে দুপুরে আবার কারাগারে ফিরেন।