আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মানিকগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

অভি হাসান মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে পুলিশ পরিচালিত ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের স্বর্ণকারপট্টি এলাকা থেকে মো. রাজু আহমেদ (২৬) নামের ওই যুবককে আটক করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রাজু আহমেদ মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্র এবং সদর উপজেলার অরঙ্গবাদ-বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।

তিনি হাবিল উদ্দিনের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ রাতে গণমাধ্যমকে জানান, “ডেভিল হান্ট অভিযানের আওতায় সন্দেহভাজনদের ধরতে পুলিশের একটি দল স্বর্ণকারপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় রাজু আহমেদকে আটক করা হয়। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ