আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মানিকগঞ্জে জেলা প্রেসক্লাব মানিকগঞ্জ এর নবগঠিত কমিটি গঠন – আল মামুন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক

 

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জে জেলা প্রেসক্লাব মানিকগঞ্জ এর নবগঠিত কমিটি গঠন। আল মামুন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। “সত্যের সন্ধানে অবিরাম পথ চলা’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রেসক্লাব মানিকগঞ্জ এর নবগঠিত কমিটি গঠন করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহরের পৌর বিপনি মার্কেটের (২য় তলায়) জেলা প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে দৈনিক দিনকাল পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. আমিনুর ইসলামকে সভাপতি, দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো. মামুন মিয়াকে সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ কমিটি গঠন করা হয়েছে।

এ কমিঠিতে ঢাকা বাংলা ২৪. কমের প্রকাশক ও সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় ও দেশ নিউজ টিভির ভ্রাম্যমান প্রতিনিধি তরুণ সাংবাদিক আল মামুনকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক করায় নবগঠিত সভাপতি ও সম্পাদককে ঢাকা বাংলা ২৪. কমের পক্ষ থেকে আন্তরিক ভাবে শুভকামনা জানাই।

নবগঠিত কমিটি গঠন কালে এসময় জেলা প্রেসক্লাব মানিকগঞ্জ এর নবনির্বাচিত সভাপতি বলেন, দেশ ও জাতির কল্যাণে বস্তনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে জেলা প্রেসক্লাব মানিকগঞ্জ সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ