আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধী আতিয়া রহমান

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের আতিকুর রহমানের প্রতিবন্ধী মেয়ে আতিয়া রহমান (৪২)। সে জন্মগত ভাবেই প্রতিবন্ধী।

এই প্রতিবন্ধী মেয়েসহ পিতা ও মাতা খুবই কষ্টে জীবনযাপন করছে। পিতা আতিকুর রহমান ইট ভাটায় কাজ করে ও মা লাভলী আতিক গৃহিনী। বাড়িতে শুধু মাত্র দুই শতাংশ জমিতে তাদের বসবাস।

পিতার প্রতিবন্ধী মেয়েকে চিকিৎসার খরচ চালিয়ে দুই মুঠো ভাত খাওয়াটা অনেক কষ্টের। প্রতিবন্ধী মেয়ে শুধু মাত্র উপজেলা সমাজসেবা অফিস হতে সরকারি ভাতা পায় প্রতিমাসে ৮৫০টাকা ।

এছাড়া কোন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোন প্রকার সাহায্য পায় না। কেও দয়া করে সহযোগিতা করলে পরিবারটি বাঁচতে পারবে, আল-আরাফাহ ইসলামী ব্যাংক কালিয়াকৈর শাখা, মিসেস লাভলী আতিক, একাউন্ট নং- ১৩৮১১২০০১০৫১৪ ।

প্রতিবন্ধীর মা ও বাবা জানান, মেয়েকে নিয়ে খুবই কষ্টে আছি, খেয়ে না খেয়ে জীবন যাপন করছি। যদি কোন ব্যক্তি আমার প্রতিবন্ধী মেয়েসহ আমার পরিবারকে সাহায্য করে তাহলে উপকৃত হতাম।

সূত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোলাইমান হোসেন জানান, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৫ টাকা কেজি চাউলের কার্ড করে দিতে পারব। অন্যকোন সহযোগিতা বর্তমানে নেই।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান জানান, ইতিমধ্যেই তাকে সুবর্ণ নাগরিক পরিচয় পত্র প্রদান করা হয়েছে ।

যদি কোন প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবার কোন ব্যাবসা ও দোকান করতে চায় তাহলে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সুদ মুক্ত ক্ষুদ্রঋণ দেওয়া যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ