আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

মানবতার কাজে SCPSC এর শিক্ষার্থীরা

প্রিন্স ঘোস :

সাভার ক্যান্টনমেন্ট পাবকিক স্কুল ও কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন “উই আর এসসিপিএসসিয়ান (WE R SCPSCIAN) এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। তাদের এবারের আয়োজন ছিল সেইসব মানুষদের জন্য যারা রাত জেগে সাধারণ জনগণ এর সুরক্ষা নিশ্চিত করে এবং পরিচ্ছন্ন রাখে আমাদের শহরকে।২৫ জানুয়ারি সোমবার রাত ১২ টায় সাভারের বিভিন্ন রাস্তায় ঘুরে তারা প্রায় ১০০ জন পরিচ্ছন্নতা কর্মী ও নাইট গার্ডকে কম্বল বিতরণ করেন।
সংগঠন এর সাথে যুক্ত থাকা একজন সেচ্ছাসেবী দৈনিক আগামীর সংবাদকে জানায় তারা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য হুডি বানিয়েছিলো এবং সেই হুডি বিক্রির লভ্যাংশ দিয়েই তারা তাদের এই সেবামূলক কার্যক্রম করেছে।তারা আরো জানায় লভ্যাংশ এর একটি অংশ দিয়ে কয়েকজন অসহায় মানুষকে কর্ম সংস্থান এর ব্যবস্থাও করে দেওয়া হবে।
যারা প্রতিনিয়ত কষ্ট করে আমাদেরকে পাহারা দেয় এবং আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখে তাদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই তাদের এই উদ্যোগ বলে জানান ইমন ইসলাম নামে একজন সেচ্ছাসেবী, তিনি আরো দাবি করেম তারা এই মানুষগুলোকে দাম নয় বরং উপহার হিসেবে পৌঁছে দিয়েছে এই কম্বল।
উপহার পাওয়া একজন জসীম মিয়া জানান তারা এই উপহার পেয়ে অনেক খুশি,অনেকেই অনেক সাহায্য পেলেও করোনা দূর্যোগে তারা কোন সহায়তা পাননি কিন্তু ” উই আর এসসিপিএসসিয়ান” এর সদস্যরা এই করোনা কালেও বিভিন্ন সময়ে সাহায্যের হাত বারিয়ে দিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ