আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন নবাবগঞ্জের কৃতি সন্তান ডা. আহমাদুল হাসান খান।

ডা. আহমাদুল হাসান খান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে আমাকে মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। সর্বোপরি আমি মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই।
আহমাদুল হাসান খান বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিক্যাল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর ঢাকা মেডিকেল কলেজ শাখার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ