আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ক্ষতিগ্রস্থদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

জাকির হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি :

এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিআরডিবি অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে বিআরডিবি অফিস হলরুমে ২১জন উদ্যোক্তার মাঝে ২৪ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।
কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ পল্লী উদ্যোক্তার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান মোঃ ওয়োজেদ আলী শেখের সভাপতিত্বে, ঋণের চেক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান মুন্সি, হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মাদ সারোয়ার হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর সমিতির সুবিধা ভোগী পরিবারের সদস্যবৃন্দ ঋণের চেক পেয়ে খুব খুশি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বিআরডিবিকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য যে পুর্বে আরো ২১ জন ক্ষতি গ্রস্থ পল্লী উদ্যোক্তার মাঝে ৩৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। ২ ধাপে সর্ব মোট ৫৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ