আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মাধবপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিলাস বহুল ৩টি হোটেলে ১লক্ষ ৬৫ হাজার জরিমানা

 

পলাশ পাল বিশেষ প্রতিনিধিঃ

মাধবপুরে ঢাকা সিলেট হাইওয়ে রোডের হাইওয়ে ইন হোটেল, পানসী রেস্টুরেন্ট, হোটেল আল আমিনকে ১,৬৫,০০০ হাজার টাকা জরিমানা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক হবিগঞ্জ তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা এর নেতৃত্বে অভিযানে হাইওয়ে রেস্টুরেন্ট কে ফ্রিজের মধ্যে কাঁচা বাসি খাবার সংরক্ষণ করা, নোংরা পরিবেশে রান্না করা, নির্ধারিত দামের চাইতে বেশি দামে পানি ও সফট ড্রিংস বিক্রি করার কারণে ৬০ হাজার টাকা, পানসী রেস্টুরেন্ট কে খাবারে অনুমোদনবিহীন রং ব্যবহার পানি এবং সফট ড্রিংকসের দাম নির্ধারিত মূল্যের চাইতে বেশি রাখার জন্য ৪০ হাজার টাকা এবং আল- আমিন হোটেল কে খাবারে অনুমোদনবিহীন বিভিন্ন রং ব্যবহার, হাইড্রোজ ব্যবহার অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা, পানি ও সফট ড্রিংস এর দাম বেশি রাখার কারণে ৬৫ হাজার টাকা সহ ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন সময়ে হোটেল আল আমিন এর পাশে শাহিন কসমেটিকস এর বিরুদ্ধে একজন ভোক্তা অভিযোগ করায় শাহিন কসমেটিকস কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভোক্তা তাৎক্ষণিক ১,২৫০ টাকা পান ।

অভিযানের সহযোগিতা করেন র‍্যব ৯ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হবিগঞ্জ এর পরিচালক জনাব দেওয়ান মিয়া এবং জেলা বাজার কর্মকর্তা হবিগঞ্জ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ