মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী বন্দর চ্যানেলে মাদার ভ্যাসেলসের সংযুক্ত টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ জিয়াং হং চেন (৫২) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ।
শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন অদূরে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান ।
তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহটির সন্ধান পাওয়া যায় । পরে বেলা আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে । নিহত চীনা নাগরিক জিয়াং হং চেন মাতারবাড়ী বন্দরে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন ।
প্রকল্পের কোলপাওয়ার লিমিটেডেরের সিকিউরিটি অফিসার মোহাম্মদ আলফাজ উদ্দিন জানান , গত ৩১ মার্চ সকাল ৭ টার সময় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ টাগশিপ ডুবির ঘটনা ঘটে ।
এতে আটজন ডুবে যান । পরে উদ্ধার অভিযান চালিয়ে সাতজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন জিয়াং হং চেন । দীর্ঘ উদ্ধার তৎপরতার পর ২ এপ্রিল (শনিবার) দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরিরা।
জানাগেছে, নিহত চীনা নাগরিক বিদ্যুৎকেন্দ্রের চিনা হাইড্রো প্রতিষ্ঠান কোম্পানীতে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন ।
ওই চীনা নাগরিক প্রকল্পের বন্দরের শ্রমিকের কাজ করতেন। তিনি নিখোঁজ হওয়ার পর তার খোঁজে গভীর রাত পর্যন্ত সাগর তীরের তল্লাশি চালায় কোলপাওয়ার কর্তৃপক্ষ পুলিশ । সকালে কোস্টগার্ডের ডুবির দল তল্লাশী চালিয়ে লাশটি উদ্ধার করে ।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামাল উদ্দিন বলেন, প্রকল্পের চ্যানেল থেকে কোস্টগার্ডের ডুবুরি দলের অভিযানে লাশটি উদ্ধার করা হয়েছে ।
মহেশখালী থানার (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়না তদন্তের ব্যবস্থা করবে পুলিশ ।