আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে বহিরাগত শ্রমিক , খোজঁ পাচ্ছে না দালালের, রাত কাটে খোলা আকাশের নিচে

আবু বক্কর ছিদ্দিক , কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে বহিরাগত শ্রমিক । খোঁজ পাচ্ছে না দালালের , সারা রাত কনকনে শীতে রাত কাটে খোলা আকাশের নিতে । তারা এখন প্রকল্পে কাজও পাচ্ছে আবার টাকার অভাবে নিজ দেশেও যেতে পারছে না । ক্ষুব্ধ হয়ে দালাল খোঁজছেন স্থানীয়রা । তবে একটি সূত্রে জানা যায় , চিনাহাড্রো নামের একটি কোম্পানীর কর্মকর্তা আশরাফের মাধ্যমে বিভিন্ন জেলার ২৬লোক গত ১৩ ডিসেম্বর (রবিবার) রাতে মাতারবাড়ীতে আসে । কিন্তু তারা যার মাধ্যমে মাতারবাড়ী এসেছে তাকে একাধিক বার ফোন করেও তার সাক্ষাৎ পাচ্ছে না । বহিরাগত শ্রমিকরা দালালের খোঁজ না পাওয়ায় সারারাত খোলা আকাশের নিচে রাত কাটায় । সকালে বহিরাগত শ্রমিকদের আটক করে রাখে স্থানীয়রা । বহিরাগত শ্রমিকের মধ্যে ময়মনসিংহ এর মান্নান নামের একজন লোক জানান , চিনাহাড্রো কোম্পানীর শাহিন নামের এক ব্যাক্তির মাধ্যমে তারা এখানে এসেছেন । তবে শাহিন ঢাকা অফিসে থাকেন তিনি প্রকল্পে যাকে রিসিভ করার দায়িত্ব দিয়েছেন তাকে একাধিক ফোন করেও পাচ্ছে না বলেও জানান ময়মনসিংহের মান্নান । চিনাহাড্রো কোম্পানীর সুপার ভাইজার আশরাফ জানান , আমাদের এখানে কিছু টেকনেশিয়ান লোকের প্রয়োজন তাই বাহির থেকে এসব লোক আনা হয়েছে । বাহির থেকে আসা শ্রমিকের ব্যাপারে আমি আমার সিনিয়র কর্মকর্তাদের বলেছি । তারা এসে এবিষয়ে মিমাংসা করবেন বলে জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ