আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নিজ বসতবাড়ী রক্ষার দাবীতে মানববন্ধন করেছে মাতারবাড়ী সাইটপাড়াবাসি । বেড়িবাঁধে বসবাসরত লোকজন জানান , সুপার ডেইক নির্মাণ পরিকল্পনা বাস্তবায়িত হলে এখানে উচ্ছেদ হবে প্রায় ৮’শত পরিবার ।
কর্মহারা হয়ে বেকারত্ব হবে পরিবারের লোকজন গুলো । তাই উচ্ছেদের আগে পুনর্বাসন নিশ্চিত চায় মাতারবাড়ী বেড়িবাঁধে বসবাসরত পরিবার গুলো । একইভাবে ক্ষতিপূরণসহ স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা এবং উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবী করছে মাতারবাড়ীর সাইটপাড়াবাসি ।
১৭ জুন (শনিবার) সকাল ১০টার সময় মাতারবাড়ী পশ্চিমের বেড়িবাঁধে মানববন্ধনে অংশ নেন সাইটপাড়ার শত শত নারী-পুরুষগন । স্থানীয়রা জানান , বর্তমান যেখানে বেড়িবাঁধ রয়েছে এটি একসময় আমাদের খতিয়ান ভুক্ত জায়গা ছিল ।
এই বেড়িবাঁধটি আরও ৩’শত ফুট পশ্চিমে ছিল , যা পুর্বের বেড়িবাঁধটি সাগরের ঢেউয়ে ভাংতে ভাংতে বর্তমান অবস্থানে রয়েছে । পরে সরকার এটি খাস ভুক্ত করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা করে ফেলছে ।
কিন্তু আগে বেড়িবাঁধ ছিল অনেক পশ্চিমে সাগরের দিকে । তাই আমাদের দাবী হচ্ছে পশ্চিমে আগের বেড়িবাঁধের জায়গার উপর সুপার ডেইক নির্মাণ করা হউক । বর্তমান বেড়িবাঁধ থেকে ২’শত ফুট পশ্চিমে গিয়ে সুপার ডেইক নির্মাণ হলে আমাদের ৮’শত পরিবার (বসতঘর) উচ্ছেদ করতে হবে না ।
রক্ষা পাবে এই ৮’শত পরিবারের কয়েক হাজার নারী-পুরুষ । মানববন্ধনে তারা আরও জানান , তবুও যদি বর্তমান বেড়িবাঁধের উপর দিয়ে সুপার ডেইক করা হয় তাহলে আগে ৮’শত পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে । একইভাবে যথাযথ অবকাঠামোর ক্ষতিপূরণসহ স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ।
আগে আমাদের দাবী গুলো পুরণ না করলে আমরা কিছুতেই মাথাগোঁজা ঠাই ছেড়ে দেবনা । তারা আরও বলেন , পুনর্বাসন করতে হবে আমাদের জন্মভূমি মাতারবাড়ীর ভিতরেই , মাতারবাড়ীর বাইরে অন্য কোথাও আমাদের পুনর্বাসন করলে সেখানে আমরা যাবনা ।
আমরা আমাদের মাতারবাড়ীর মধ্যেই থাকব এবং মাতারবাড়ীতেই মরব । উল্লেখ্য বর্তমান সরকার মহেশখালী এবং মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দর সহ বেশ কিছু মেঘা উন্নয়ন প্রকল্প নির্মাণের কাজ হাতে নিয়েছে । বর্তমানে মাতারবাড়ীতে কয়লা বিদ্যুৎ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে ।
এরই ধারাবাহিতায় মাতারবাড়ীর পশ্চিমে এবং পুর্বে কোহেলিয়া নদীর বেড়িবাঁধ গুলো উন্নত করে সুপার ডেইক নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার । এই সুপার ডেইক নির্মাণ করবে পানি উন্নয়ন বোর্ড ।
বেড়িবাঁধের উপর বসবাসরত পরিবার গুলো চিহ্নিত করে তালিকা তৈরি করতে ইতিমধ্যে একটি এনজিও সংস্থাকে দায়িত্ব দেয়া হয়েছে । উক্ত এনজিও সংস্থা বেড়িবাঁধে থাকা লোকজনের বাড়ী বাড়ী গিয়ে সবার তালিকা তৈরি করছে । এতে উচ্ছেদ আতংকে রয়েছে বেড়িবাঁধে বসবাসরত পরিবার গুলো ।