আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মাতারবাড়ীতে গণসংযোগকালে জনগনের ভালবাসায় সিক্ত হলেন এনামুল হক রুহুল

আবু বক্কর ছিদ্দিক , কক্সবাজার প্রতিনিধি:

আসন্ন ইউপি নির্বাচন কে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন আদায়ের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের সাথে কৌশল বিনিময় করার জন্য মাতারবাড়ী সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এনামুল হক চৌধুরী রুহুল গণসংযোগ করেছেন । মাতারবাড়ীতে এনামুল হক রুহুলের গণসংযোগ যেন গণ মিছিলে পরিনত হয়েছে । ১৮ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজ শেষে পুরান বাজার থেকে তার গণসংযোগ শুরু হয় । এদিকে রুহুল চেয়ারম্যান এলাকায় গণসংযোগ করতে বের হয়েছেন এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে কয়েক হাজার কর্মী সমর্থক পুরান বাজারে জড়ো হয় । তিনি সবাইকে নিয়ে পুরান বাজার থেকে কৌশল বিনিময় ও গণসংযোগ করার জন্য মাতারবাড়ী সাইরার ডেইলের উদ্দেশ্যে রওনা হলে সবাই তার সাথে নির্বাচনী গণসংযোগে রওনা দেন । তিনি পুরান বাজার হয়ে মাইজপাড়া , হংস মিয়াজির পাড়া , উত্তর সরদার পাড়া , দক্ষিণ সরদার পাড়া , উত্তর সাইরার ডেইল , দক্ষিণ সাইরার ডেইল, মগডেইল ও তিতা মাঝির পাড়া হয়ে পূনরায় পুরান বাজার এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন । এনামুল হক চৌধুরী রুহুল বলেন , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মহেশখালীর মাতারবাড়ীতে দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে । এজন্য আগামী ইউপি নির্বাচনে এই মাতারবাড়ীবাসির জন্য একজন দক্ষ ও দূর্নীতিমুক্ত জনসেবকের প্রয়োজন রয়েছে বিধায় তিনি আবারো নির্বাচন করার প্রত্যয় ব্যাক্ত করেন । রুহুল চেয়ারম্যান বলেন এখনো নির্বাচনী আমেজ শুরু না হলেও প্রথম দিনে ৪/৫ হাজার জনগন আপনারা আমাকে যে সমর্থন দেখিয়েছেন তা আমি কখনো ভূলবনা , তার জন্য আমি আপনাদের কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । তিনি বলেন আমি কখনো অপশক্তিকে প্রশ্রয় দিইনি , এলাকায় মদ , জুয়া ও অশ্লীল কর্মকাণ্ড কে কখনো সমর্থন করিনি । প্রকল্পে মাতারবাড়ীবাসির জন্য শতভাগ চাকরীর নিশ্চয়তার জন্য আমৃত্যু সংগ্রাম করে যাব । এবং সাধারণ অসহায় জনগণকে সহযোগীতা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে গেছি , এবং গরীব অসহায় জনগনের কাছে আমার এ সহযোগীতা অব্যাহত থাকবে । তিনি অতিতে তার শাসনামলের কথা মনে করিয়ে দিয়ে বলেন , এই মাতারবাড়ীতে যখন অন্যয় , অবিচার জোর জুলুম ও চোর ডাকাতের রাজত্ব চলছিল ঠিক সেই সময়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এসবের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে ছিলেন । তখন খুব স্বল্প সময়ের মধ্যেই মাতারবাড়ী থেকে এসব জুলুম নির্যাতন ও চোর ডাকাত বন্ধ করতে সক্ষম হয়েছিলাম । তখন আমার এই মাতারবাড়ীর মানুষ দরজা খুলে শান্তিতে ঘুমিয়েছিল । এনামুল হক রুহুলের শাসনামলে বিচার ব্যবস্থা অত্যন্ত ন্যায় পরায়ণ ছিল বলে কেউ অন্যয় করারও সাহস পেত না । তিনি ঘুষ ও দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মাতারবাড়ীকে আধুনিকায়ন করার পরিকল্পনা করে ছিলেন । যার কারনে মাতারবাড়ীতে উন্নয়ন হয়েছিল অভূতপূর্ব । তাই তিনি জনগনকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একটি আধুনিক মাতারবাড়ী গড়ার প্রত্যয় নিয়ে আবারো নৌকা প্রতীক প্রত্যাশা করে আগামী ইউপি নির্বাচনে তিনি জনগনের দোয়া ও সমর্থন কামনা করেছেন । এর আগে এনামুল হক চৌধুরী রুহুল পুরান বাজার থেকে গণসংযোগ শুরু করে মাইজপাড়া হয়ে সাইরার ডেইল ও মগডেইল যাওয়ার পথে রাস্তার দু’পাশে হাজার হাজার নারী-পুরুষ তাকে সালাম ও ফুল দিয়ে স্বাগত জানায় । মাতারবাড়ীবাসিকে সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত করতে এনামুল হক চৌধুরী রুহুলের বিকল্প নেই বলে মনে করেন তারা । এবং মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক মেঘা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন সহ সমগ্র মাতারবাড়ীর উন্নয়ন তরান্বিত করার জন্য এনামুল হক চৌধুরী রুহুলের মত যোগ্য প্রার্থীর প্রয়োজন । তাই এনামুল হক রুহুল কে চেয়ারম্যান নির্বাচিত করতে মাতারবাড়ীর সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান । এদিকে এনামুল হক চৌধুরী রুহুলের গণসংযোগকালে উপস্থিত ছিলেন , হাজী লেদু মিয়া , হাজী আব্দুল করিম (১), হাজী আব্দুল করিম (২) , দানু মিয়া সওদাগর , জাবের আহমদ সাবেক মেম্বার , মৌঃ কুতুব উদ্দিন আলকাদেরী , তাজুল ইসলাম তজু (সওঃ) , আবুল হাসেম , মাষ্টার নাজেম উদ্দিন , গুনো মিয়া , জালাল আহমদ (সওঃ) , আব্দু শুক্কুর , হাজী আব্দুল মালেক (সওঃ) , নুরুল কবির , ডাঃ আবদুর রশিদ , হাজী ফয়জুল কাদের , মমতাজ মিয়া , কবির আহমদ , নুরুল হক , আক্তার ফারুক মিস্ত্রি , খলিলুর রহমান , আব্বাছ নুর , মোঃ পারভেজ রাসেল , অলি আহমদ , হাজী আব্দু শুক্কুর , যুবলীগ নেতা ফারুকুল ইসলাম , ছাত্রলীগ নেতা মাশেক উল্লাহ হিরু , জামাল উদ্দিন , ছাত্রলীগ নেতা অহিদুল কাদের , জাফর আলম , আব্দুল মালেক খাঁন , নুরুল হোছাইন , দেলোয়ার হোছাইন , মোঃ রিদুয়ান , শাকের উল্লাহ , মোঃ জানে আলম মোজাম্মেল হক , মোঃ তাহসীন ও শামীম কাদের সহ হাজার হাজার কর্মী সমর্থক গণসংযোগকালে উপস্থিত ছিলেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ